বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল জয়া আহসানের ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটি মূলত সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই গল্পে আছে- সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। নির্মাতা সিনেমাটির শুটিং করেছেন একেবারে বাস্তব লোকেশনে। যেখানে আলো-ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা।

সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস আর শক্তি নিয়ে লড়াই করেন।

চরিত্রটি সম্পর্কে জয়া আহসান বলেন, ভালো লাগছে সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। এটি অন্যরকম গল্পের সিনেমা। এতে আমাদের দেশের প্রান্তিক মানুষের ভেতরে যে অদম্য সাহস রয়েছে, সেই সত্যিকারের চরিত্রকেই আমি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিংটা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। তবে, পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।

সিনেমাটিতে জয়া আহসানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টারসহ ৬টি হলে আজ থেকে দেখা যাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

১০

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

১১

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

১২

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৩

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১৪

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১৫

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৬

কেশবপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৭

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৮

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৯

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

২০
error: Content is protected !!