বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত একজনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুতবরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। এসব কথা মাথায় রেখে সরকার আইন করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্ক আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যের কোটায় নামানোর জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এর সহায়তায় নিহত ৫ জনের পরিবারের মাঝে মাথাপিছু পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা এবং আহত একজনের জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে বিআরটিএ চেয়ারম্যানের হাত থেকে চেক গ্রহণ করেন, নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুন। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিকাল অ্যাসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসিরউদ্দিন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০