বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাদশার জোড়া গোলে সাতক্ষীরার জয়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

ডেস্ক রিপোর্ট: বাদশার জোড়া গোলে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে ভোলা জেলা দলকে ৪-১ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা দল।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে ৫ নাম্বার জার্সিধারী সাদ্দামের দূরপাল্লার সর্টে ১-০ গোলে এগিয়ে যায় সাতক্ষীরা। এরপর ১১ মিনিটের মাথায় ৬ নাম্বার জার্সিধারী পরিতোষের অসাধারণ হেডে খেলায় ১-১ গোলে সমতা ফেরায় ভোলা। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের ভিতরে ডুকে খেলার ৪৮ মিনিটে ৭ নাম্বার জার্সিধারী বাদশার অসাধারণ গোলে ২-১ এ এগিয়ে যায় সাতক্ষীরা। এরপর ৭৫ মিনিটে ৯ নাম্বার জার্সিধারী আল আমিনের অসাধারণ গোলে ৩-১ এ এগিয়ে যায় সাতক্ষীরা দল। ৮৯ মিনিটে বাদশার প্যালান্টি শুটে সাতক্ষীরা ৪-১ গোলে এগিয়ে যায়। ভোলা আর কোনো গোল করতে না পারায় ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাতক্ষীরা।

খেলা পরিচালনা করেন রেফারি শেখ ফরিদ আহমেদ। সহকারী ছিলেন ইশতিয়াক আহমেদ ফাহিম ও রমজান আলী। চতুর্থ রেফারি ছিলেন মাহাবুব মোড়ল। ম্যাচ রেফারি ছিলেন মো.শহিদুল ইসলাম লালু।

খেলায় সাতক্ষীরার সাদ্দাম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!