বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়িতে সাতক্ষীরার প্রতিযোগীদের অডিশন খুলনায়, শুরু ২৪ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক: প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু হচ্ছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিভি’র জনসংযোগ বিভাগ।

আঞ্চলিক পর্যায়ের সকল অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না।

এছাড়া বিভাগীয় পর্যায়ের অডিশন চলবে আগমী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

কার কবে অডিশন হবে সেই তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবেন। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট থেকে জানা যাবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত- এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা: ‘ক’ শাখা (৬-১১ বছর) ও ‘খ’ শাখা (১১-১৫ বছর)।

খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা)-এর আঞ্চলিক অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল)-এর আঞ্চলিক অডিশন যশোর শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা )-এর আঞ্চলিক অডিশন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০