বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঋতুপর্ণার সঙ্গে টাইমস স্কয়ার মাতাবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউ ইয়র্কে বাঙালিরা।

কেননা ঋতুপর্ণার সঙ্গে জায়েদ খান মঞ্চ শেয়ার করবেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে।

জানা গেছে, দূর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।
এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন।

আগেই জানা গিয়েছিল এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। তবে সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।

এ বিষয়ে জায়েদ খান বলেন, প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি নিউ ইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।

জায়েদ খান আরো বলেন, এই খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে সাগরিকা গানের আমরা নাচবো।

এ বিষয়ে আরও জানা যায়, আগামী ৪ অক্টোবর একসঙ্গে হাজির হবেন দুই বাংলার এই দুই চিত্র তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!