
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফাইনালে গোদাঘাটা মাদ্রাসাকে ৩৩-১৭ পয়েন্টে হারিয়ে খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন আহমদ হাসান টুটুল।
পরে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ক্রিকেট কোচ মো. আলতাপ হোসেন, বিসিবির ক্রিকেট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক শাহাজান আলী, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস।
মন্তব্য করুন