বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে বঙ্গবন্ধু, তলানিতে হাসিনা: ইনোভিশনের জরিপ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক জরিপে সর্বোচ্চ রেটিং দিয়েছেন তরুণ ভোটাররা। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক শূন্য-স্কোর পেয়েছেন।

ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’র দ্বিতীয় পর্বের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় আর্কাইভস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফল প্রকাশ করা হয়।

গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পরিচালিত এই জরিপে ১০ হাজার ৪১৩ জন যোগ্য ভোটার অংশ নেন। দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা ও ৫২১টি নমুনা ইউনিটজুড়ে জরিপটি পরিচালিত হয়।

জেন জি ভোটারদের মধ্যে ২০ দশমিক ৮ শতাংশ বঙ্গবন্ধুকে পূর্ণ ১০০ রেটিং দিয়েছেন, যা তাকে এই প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তুলে এনেছে। রেটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছেন ১৫ দশমিক ৫ শতাংশ, খালেদা জিয়া ১০ দশমিক ৬ শতাংশ, শেখ হাসিনা ৮ দশমিক ৬ শতাংশ এবং হুসেইন মুহাম্মদ এরশাদ পেয়েছেন ৪ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে মিলেনিয়াল উত্তরদাতাদের ক্ষেত্রে জিয়াউর রহমান সামান্য এগিয়ে আছেন। ২৩ দশমিক ৮ শতাংশ মিলেনিয়াল ভোটার তাকে পূর্ণ স্কোর দিয়েছেন, বঙ্গবন্ধু পেয়েছেন ২২ দশমিক ৯ শতাংশ, খালেদা জিয়া ১৪ দশমিক ৪ শতাংশ, হাসিনা ৯ দশমিক ১ শতাংশ এবং এরশাদ ৫ দশমিক ১ শতাংশ।

সবমিলিয়ে রেটিংয়ে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সব প্রজন্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুই নেতা হিসেবে উঠে এসেছেন। প্রায় অর্ধেক উত্তরদাতা প্রত্যেককে ৭০ শতাংশের বেশি রেটিং দিয়েছেন, যেখানে তাদের প্রতি সর্বাধিক সমর্থন এসেছে ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী ভোটারদের কাছ থেকে।

জরিপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক শূন্য-স্কোর রেটিং পেয়েছেন। সব প্রজন্ম মিলিয়ে ২১ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা তাকে শূন্য শতাংশ রেটিং দিয়েছেন। এরপর ১৩ দশমিক ৭ শতাংশ নিয়ে আছেন এরশাদ। শেখ মুজিবুর রহমান পেয়েছেন ৮ দশমিক ৮ শতাংশ রেটিং এবং এই বিভাগে সর্বনিম্ন শূন্য-স্কোর পেয়েছেন খালেদা জিয়া ও জিয়াউর রহমান— যথাক্রমে ৫ দশমিক ৬ শতাংশ ও ৪ দশমিক ৪ শতাংশ।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক ফাহিম মাশরুর, নাগরিক সংগঠন ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুল রহমান এবং দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জায়মা ইসলাম।

পিপলস ইলেকশন পালস সার্ভে ঢাকা-ভিত্তিক গবেষণা ও পরামর্শক সংস্থা। যেটি গত ১৭ বছরে ২২টিরও বেশি দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০