বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রস্তুতি বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। যেখানে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকল শ্রেণির মানুষকে দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে কারিতাসের ডিআইডিআরএম প্রকল্পের আওতায় এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। শত শত দর্শক দুর্যোগের শিখন হিসাবে এই মাঠ মহড়া উপভোগ করেন।

মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন ডিআইডিআরএম প্রকল্পের ব্যবস্থাপক সুব্রত মল্লিক, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, আঃ মান্নান, মাসুম বিল্লাহ মিন্টু, সেলিনা খাতুন, কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল ইসলাম টুটুল প্রমুখ।

মহড়ায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদ আশ্রয়ে যাবে, সুরক্ষা নিশ্চিত করবে সে বিষয়ে বাস্তব অনুশীলন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০