বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা, কিশোর নিহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাকিবুল হাসান সিয়াম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাতক্ষীরা পৌরসভার কাটিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা খায়।

নিহত রাকিবুল হাসান সিয়াম শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম বাইকের পেছনে বসে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সিয়ামকে বহন করা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এতে পেছনে বসা সিয়াম বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটিতে সজোরে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

২৫.০৯.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০