বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুনা খানের প্রথম দুই সিনেমা মুক্তি পাচ্ছে দেড় যুগ পর

বিনোদন ডেস্ক: আট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়। রাজিবুল হোসেন পরিচালিত ‘বালুঘড়ি’ ও ‘ঊনাদিত্য’ নামের সিনেমা দুটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও মুক্তি পায়নি হলে। অবশেষে এত বছর পর বালুঘড়ি ও ঊনাদিত্য প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০০৮ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ঊনাদিত্য সিনেমার। আর বালুঘড়ির প্রিমিয়ার হয়েছিল তারও দুই বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রিমিয়ারের প্রায় দেড় যুগ পর সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তির আগ্রহের কথা জানালেন নির্মাতা রাজিবুল হোসেন। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঊনাদিত্য মুক্তির ইচ্ছার কথা জানান পরিচালক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিনেমা দুটির প্রদর্শনী করতে চাইলে নির্মাতার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রাজিবুল হোসেন জানান, বালুঘড়ি ও ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা। সম্প্রতি নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। ঊনাদিত্য সিনেমাটি দর্শক এখন ফাইভ-কে রেজল্যুশনে ৫ দশমিক ১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে দেখতে পারবেন। এ ছাড়া বালুঘড়িতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি।

রাজিবুল হোসেন বলেন, ‘বালুঘড়ি ও ঊনাদিত্য যখন নির্মিত হয়েছিল, সে সময় তৎকালীন সেন্সর বোর্ড ডিজিটাল চলচ্চিত্রের ছাড়পত্র দিতে চায়নি। আমাকে বলা হয়েছিল ৩৫ মিলিমিটারে কনভার্ট করে জমা দিতে। যেহেতু ডিজিটাল প্রযুক্তিতে সিনেমা বানিয়েছি, তাই আমি চেয়েছিলাম সেভাবেই দর্শকদের দেখাতে। এ কারণে সিনেমা দুটি বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। সময়ের সঙ্গে প্রযুক্তি অনেক এগিয়েছে, তাই নতুন করে রিস্টোর করে মুক্তির পরিকল্পনা করছি।’

নির্মাতা আরও জানান, প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমা দুটি মুক্তি দিতে চান; যাতে সিনেমাগুলো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে।

বালুঘড়ি সিনেমায় রুনা খানের সঙ্গে আরও অভিনয় করেছেন প্রয়াত কায়েস চৌধুরী, রশিদ হারুন, ওয়াহিদা মল্লিক জলি, ফারহানা মিলি, মনোজ প্রামাণিকসহ অনেকে। আগে কোনো গান ছিল না বালুঘড়ি সিনেমায়। নতুন করে এতে একটি গান যুক্ত করা হয়েছে, যা এআই দিয়ে নির্মিত। অন্যদিকে ঊনাদিত্য সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, জয়রাজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!