বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

কয়রা (খুলনা)‎ প্রতিনিধি: ‎খুলনার কয়রায় প্রান্তিক মানুষের চোখের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা নিশ্চিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার এস. ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফোকাস এইড’র উদ্যোগে ও গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন এস.ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান ও নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি.এম বাবুল আক্তার।

‎দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন।

সেবা নিতে আসা কায়সার আলী বলেন, দীর্ঘদিন ধরে চোখ দিয়ে পানি পড়ে, ঝাপসা দেখি। কিন্তু খুলনায় নিয়ে যাওয়ার মত কেউ নেই। আজকে এখানে বড় ডাক্তার আসবে শুনে এসেছি। ডাক্তার দেখে বলেছে ছানি অপারেশন করা লাগবে। টাকা পয়সা ছাড়াই ওরা অপারেশন করে দেবে। এছাড়া আমার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ড্রপ ও চশমা দিয়েছে, কোন টাকা পয়সা নেইনি।

ক্যাম্পে গ্রামীণ চক্ষু হাসপাতালের ডা. সোহানুর রহমান, আরাফাত হোসেনসহ নয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন। এসময় যাচাইবাছাই করে ৪২ জন রোগীকে লেন্স ছানি ও নালী অপারেশনের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়।

‎ক্যাম্পের আয়োজক ফোকাস এইডের সভাপতি রাসেল আহাম্মেদ জানান, পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে কোন ব্যবস্থা না থাকায় উপজেলাবাসীকে ১২০ কি.মি দূরে গিয়ে চক্ষু চিকিৎসা সেবা নিতে হয়। ওখানে যেয়ে হতদরিদ্র, অসহায় ও দুস্থরা চিকিৎসা নিতে পারেন না। আমারা চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনতে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন, ফোকাস এইড এর সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলাম, নিরাপদ মুন্ডা, মোহিদ হাসান, মোঃ হাফিজ, মোছাঃ রুকাইয়া খাতুন, ফাতেমা জিন্নাত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!