বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব: আবুল কালাম আজাদ

​কয়রা (খুলনা) প্রতিনিধি: ​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই পি আর পদ্ধতি চালু করতে হবে। প্রচলিত পদ্ধতিতে কোনো দিনই জনগণের সঠিক মতামতের প্রতিফলন সম্ভব নয়, তাই পি আর পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচনকে জনগণ নিরপেক্ষ বলে মেনে নেবে না। গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশ ও জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। স্বাধীনতা অর্জনের পর বিগত ৫৪ বছরের মধ্যে অনুষ্ঠিত অধিকাংশ নির্বাচনই ছিল বিতর্কিত। ​এই নির্বাচনগুলোতে ছিল ব্যাপক কারচুপি ও অনিয়ম, গণহারে ব্যালট পেপার ছিনতাই ও ভোট মারা, কেন্দ্র দখল, ডামি নির্বাচন, নিশি রাতের ভোট এবং ভোটারবিহীন নির্বাচন আয়োজন। সুতরাং দেশে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করতে হলে আমাদের অবশ্যই এই কলঙ্কজনক অধ্যায় থেকে বেরিয়ে এসে পি আর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মুখ উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরে বিক্ষোভ মিছিলটি কয়রার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান, সাংবাদিক এম আয়ুব আলী, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা থানা সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১০

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১১

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১২

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৩

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১৫

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৬

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৭

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৮

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৯

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

২০
error: Content is protected !!