বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: জামায়াতের তাহের

ডেস্ক রিপোর্ট: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ- এ বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন।”

তাহের জানান, প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন-এটিকে তিনি ইতিবাচক ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি, সবাই এখানে।’ এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়।”

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কারও মত উচ্চকক্ষে, আবার কারও মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি।”

পিআর ব্যবস্থা কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তাহের বলেন, “ইফ-বাট রাজনীতিতে নেই। আমরা দাবি করছি, আশা করি সরকার মানবে। যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

আলাপকালে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!