বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ‌‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এ সময় বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক প্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১২

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৩

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৫

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৬

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৭

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৮

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

২০