
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে জামায়াতের পেশাজীবী বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে জামায়াতের উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাও. আতাউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা বিভাগের সভাপতি মাও. আব্দুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুর সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাও. শহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়নের পেশাজীবী বিভাগের ভোট কেন্দ্রভিত্তিক দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন