বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে বিএনপির এক নেতার কাছে যুবদলের এক নেতা পাঁচ লাখ টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ ও কলরেকর্ড থেকে জানা গেছে, চাঁদা দিতে না চাইলে মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুল নামের ওই যুবদল নেতা বিএনপি নেতা মইফুল ইসলামকে হুমকি দিয়ে বলেছেন, ‘তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।’

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল আর মইফুল ইসলাম শহরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। হুমকি পাওয়ার পর বিএনপি নেতা মইফুল ইসলাম নগরের রাজপাড়া থানায় যুবদল নেতা মোফাজ্জল ও তাঁর ক্যাডার বাহিনীর ছয় সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর থেকে বিএনপি নেতা মইফুল সতর্কভাবে চলাফেরা করছেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘২৬ সেপ্টেম্বর বিকেলে আমার মোবাইলে মোফাজ্জল কল দেন। আমি কল রিসিভ করতেই মোফাজ্জল আমার অবস্থান জানতে চান এবং গালাগালি শুরু করেন। এরপর তিনি বলেন, “তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব। তুই কোথায় আছিস বল?”—এসব কথাবার্তা শুনে আমি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলি।’

অভিযোগে বিএনপি নেতা মইফুল আরও বলেন, ‘এর পর থেকে মোফাজ্জল আমাকে বারবার কল দিতে থাকেন। একপর্যায়ে মোফাজ্জল ও তাঁর বাহিনীর ক্যাডাররা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে আমাকে খুঁজতে থাকেন। আমাকে না পেয়ে এ সময় দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেখানে উপস্থিত দুজন কর্মী আমাকে ফোন দিয়ে এ সময় দলীয় কার্যালয়ে যেতে নিষেধ করেন। এরপর কার্যালয়ের পাশেই আমার বাড়ির সামনে গিয়ে তাঁরা গালাগালি করেন। এ সময় আমার স্ত্রী বের হলে তাকে বলেন—প্রাণে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।’

অভিযোগের ব্যাপারে বক্তব্যের জন্য যুবদল নেতা মোফাজ্জলকে তিনবার ফোনে কল দেওয়া হয়। তবে তিনি তা ধরেননি। এরপর তাঁর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়। তাতেও সাড়া মেলেনি।

মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘বিএনপি নেতা মইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ নানা অভিযোগ রয়েছে। মোফাজ্জলের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ আনা হচ্ছে, সেটি ভিত্তিহীন।’

বিএনপি নেতা মইফুল ইসলাম বলেন, ‘এলাকায় মোফাজ্জল ও তাঁর বাহিনী বেপরোয়া। মামলা-বাণিজ্য, তেরখাদিয়া বাজার ও এলাকার নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও গত ডিসেম্বরে মোফাজ্জল ও তাঁর বাহিনী আমাকে হত্যার চেষ্টা করেছে। ২৬ সেপ্টেম্বর আবারও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার পর আমার ওপর বড় ধরনের হামলার আশঙ্কায় রয়েছি। থানায় অভিযোগ দেওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে আমি সতর্কভাবে চলাফেরা করছি। বিষয়টি আমি দলের হাইকমান্ডের কাছে লিখিতভাবে জানিয়ে প্রতিকার চাইব।’

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০