বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শ্যামনগর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্যদের সঙ্গে নিয়ে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া রাস পূজামণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মন্দির কমিটি, পুরোহিত এবং ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং দুর্গোৎসবকে মিলনমেলার উৎসবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, দুর্গোৎসবকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই জেলা প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সেনা সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এসময় নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০