বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য‌ সহকারীদের কর্মবিরতি

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ৬ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।

শনিবার (৪ অক্টোবর) সকালে তালা উপজেলা কমপ্লেক্স চত্বরে তালা উপজেলা হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় কর্মবিরতি কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সমিরণ বিশ্বাস, পলাশ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক ফতেমা খান সেতু, কোষাধ্যক্ষ কবির আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল কাদের বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মজীবনের শুরু থেকেই অবহেলিত। দীর্ঘ ৩০-৩২ বছর যাবৎ চাকুরী করলেও পদন্নোতি হয় না অথচ অন্য দপ্তরে ১০ বছর চাকুরী করলে পদন্নোতি হয়। আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। করোনাসহ বিভিন্ন দুর্যোগে তৃণমূল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। অথচ এই দপ্তরে শৃঙ্খলা ফেরাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। মাঠ পর্যায়ে আমাদের কাজের ন্যূনতম পরিবেশ নেই। এ ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কোনো ভূমিকা দেখা যায় না।

তিনি বলেন, অবিলম্বে তৃণমূলে স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১১

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১২

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৩

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৪

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৫

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৬

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৭

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৮

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৯

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

২০
error: Content is protected !!