বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

বেনাপোল প্রতিনিধি : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি ও শার্শা থানার ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে যশোরের পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার সময় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ ও যশোর জেলার আট উপজেলার ইউনিট প্রধান ও বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে শার্শা উপজেলা, ঝিকরগাছা, বেনাপোল বন্দর, বাগআঁচড়াসহ আরো কয়েকটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।

এসপির কাছে দেয়া এ স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর শার্শা থানার ওসি আব্দুল আলিম এক স্কুল ছাত্রের একটি মৌখিক অভিযোগের বিষয়ে কথা বলার জন্য উলাশী গ্রামের বাড়ি থেকে ডেকে আনেন সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে। এরপর মনির কাছে ওই ছাত্রের অভিযোগ সম্পর্কে জানতে চান। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে মনি অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তিনি সত্যটা বলতে চাইলে এসময় ওসি বিশেষ কারো ফোন রিসিভ করে একান্তে কিছুক্ষণ কথা বলেন। এরপরই তিনি অতি উৎসাহী হয়ে মামলা রেকর্ডের আগেই হ্যান্ডকাপ পরিয়ে ফেলেন। কোনো তদন্ত ছাড়াই তাকে আটক দেখিয়ে মামলা রেকর্ড করে দ্রুত যশোর আদালতে পাঠান। ওসির এমন অতি উৎসাহী কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ সন্দেহ করছে যে, তিনি কোনো ব্যক্তি বা মহলের ফোনে তাদের স্বার্থ রক্ষায় অভিযোগের সত্যতা যাচাই ও কোনো ধরণের আলামত উদ্ধার ছাড়াই মনিকে জেলে পাঠানোর সব ব্যবস্থা করেন। ওসি যা করেছেন তা কোনো ভাবেই আইন সম্মত নয়। এধরণের পুলিশি আচরণ ফ্যাসিবাদী শাসনামলে হলেও এখন বরদাস্ত করবে না সাংবাদিকরা। ৩০ বছরেরও বেশি সময় সাংবাদিকতা করছেন মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে চারিত্রিক বা অনৈতিকতার একটি অভিযোগও শোনা যায়নি। এর আগে তিনি সাংবাদিকতা করতে গিয়ে অন্তত দু’বার হত্যা প্রচেষ্টার শিকার হয়েছেন।

স্মারকলিপিতে জানানো হয় যশোর, শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজ দৃঢ়ভাবে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায়ের দাবি জানাচ্ছে। শার্শা থানার বর্তমান ওসি আব্দুল আলিমকে বহাল রেখে মনির জন্য ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। একারণে যশোর জেলার সাংবাদিক সমাজ অবিলম্বে শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবি করা হয় স্মারকলিপিতে।

পুলিশ সুপার রওনক জাহানের হাতে স্মারকলিপি দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শার্শা উপজেলা সাংবাদিক ঐক্যজোটের সদস্য সচিব আহমমদ আলী শাহিন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা আতাউর রহমান জসি, শরাফত উদ্দিন, ওসমান গনি, কামরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শোকাবহ ১৫ আগস্ট আজ/বাংলাদেশের স্থপতিকে হত্যার ৫১ বছর

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

১০

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১১

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১২

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১৩

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১৪

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৫

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৬

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৭

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৮

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৯

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

২০
error: Content is protected !!