
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, বিজিবি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা খান আহাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
এ সময় তিনি বলেন, মাদক একটা সামাজিক ব্যাধি। যা শুধু সেবনকারীকে ধ্বংস করছে না, তার পরিবার, সমাজ এমনকি দেশকে ধ্বংস করে দিচ্ছে।
এটিকে নির্মূল করতে হলে পরিবার ও সমাজের সকলকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।
এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া মানব পাচারের বিষয়ে তিনি কারো মিথ্যা প্রলোভনে পড়ে প্রতারিত না হয়ে ভালোভাবে যাচাই করে বিদেশ গমনের পরামর্শ দেন।

মন্তব্য করুন