বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা এবি পার্টির কমিটি পুনর্গঠন: আলমগীর আহবায়ক, সালাউদ্দিন সদস্য সচিব

 

ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত দলের এক সভায় গোপন ভোটের মাধ্যমে জেলা কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন মো: আলমগীর হুসাইন, যুগ্ম আহবায়ক আসিফ মোহাম্মাদুল্লাহ লায়ন, সদস্য সচিব জি এম সালাউদ্দীন শাকিল এবং যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো: আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন।

কমিটি পুর্নগঠন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

মো: আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, এবি যুব পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাদীউজ্জামান খোকন ও ঝিনাইদহ জেলার আহবায়ক অ্যাড. মো: মতিয়ার রহমান।

আরও উপস্থিত ছিলেন, জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মনঞ্জুরুল আলম রিপন, পৌর শাখার আহবায়ক মো: কামরুজ্জামান লিটন, সদর উপজেলা শাখার আহবায়ক জি এম সালাউদ্দিন শাকিল, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাকাম নাজমুস সামাদ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মো: আজহারুল ইসলাম, শ্যামনগর উপজেলা শাখার সমন্বয়ক ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন, জেলা মহিলা পার্টির আহবায়ক জেসমিন নাহার কমলা ও পৌর মহিলা পার্টির আহবায়ক মোছা: তাজিনুর খাতুন উমি।

সভার শুরুতে এবি পার্টির প্রয়াত জেলা আহবায়ক আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার স্মৃতিচারণ করেন পার্টির সদস্যরা।

সভায় পূর্বের জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

প্রসঙ্গত, গত ২১ জুন এবি পার্টির জেলা আহবায়ক আব্দুল কাদের আকস্মিক মৃত্যুবরণ করেন। এতে জেলা এবি পার্টির আহবায়কের পদ শূন্য হয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!