বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক | গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ১ হাজার ৯৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনির মধ্যে ১ হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দি ছিলেন। খবর বিবিসির

এর আগে গাজা থেকে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় ১৩ জন জিম্মি হস্তান্তর করেছে হামাস। বর্তমানে তাদেরকে আইডিএফ ও গাজায় অবস্থানরত ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে।

হামাস জানায়, এর মাধ্যমে জীবিত সব ইসরায়েলি জিম্মিকেই হস্তান্তর সম্পন্ন হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় এক হাজার হামাস যোদ্ধা। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

পরদিন, অর্থাৎ ৮ অক্টোবর, হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গত দুই বছরে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

যুদ্ধ থামানোর জন্য গত দুই বছরে একাধিকবার আন্তর্জাতিক মহল উদ্যোগ নিলেও স্থায়ী শান্তি আসেনি। এরই মধ্যে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। সেসব সময় হামাস ধাপে ধাপে কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল। তারপরও তাদের হাতে প্রায় ৪০ জন জিম্মি আটক ছিল, যাদের মধ্যে ২০ জন জীবিত ছিলেন বলে হামাসের দাবি।

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয়ই সেই প্রস্তাবে সম্মতি জানায়। এর পর থেকেই গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০