বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকবাড়িয়া নদী থেকে ৪৮ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংসসহ দিদারুল ইসলাম (৩৫) নামে এক চোরা শিকারীকে আটক করেছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা সংলগ্ন শাকবাড়িয়া নদী থেকে তাকে আটক করা হয়।

আটক দিদারুল ইসলাম কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর ছেলে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করা হয়েছে। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে আরেক শিকারী, ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২টি নৌকা, ১১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও হরিণ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক হরিণ শিকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০