বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলামের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ বলেছেন, উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ একথা বলেন।

শফিকুল ইসলাম শাহেদ বলেন, দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো। আমি যদি এবার না পাই, পরের বার পাব- পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।

এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০