বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়েতে বাধা, প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আলামিন (২১) নামে এক প্রবাসী যুবক।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আলামিন ওই গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আলামিন জীবিকার তাগিদে দুবাই যান। সেখানে অবস্থানকালীন ফেসবুকের মাধ্যমে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক মাস আগে দেশে ফিরে তিনি বাড়িতে ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার বাবা-মা এতে রাজি হননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আলামিন। বুধবার বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন বলে জানা গেছে।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১০

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১১

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১২

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

১৪

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

১৫

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

১৬

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

১৭

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

১৮

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

১৯

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

২০