বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন তাদের প্রার্থীরা।

বাকি দুটি পদে একটি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এবং অন্যটি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ৭১৪ ভোট।

এজিএস পদে একমাত্র ব্যতিক্রম ঘটে—এ পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তাওফিক, যিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

অন্য পদে বিজয়ীরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: তামান্না মাহবুব প্রীতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য)। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজ মাতব্বর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (৩,২৫৮ ভোট)- কাছাকাছি প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব (৩ হাজার ২৩৬ ভোট), সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক: আফনান হোসাইন ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- জান্নাতুল ফেরদৌস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী, মো. সোহানুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১০

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১১

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১২

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৩

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৪

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১৫

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

১৬

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

১৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১৮

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১৯

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

২০
error: Content is protected !!