বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই-খাদ্য অধিকার আইন চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় খাদ্য অধিকার বাংলাদেশ সাতক্ষীরা জেলা উন্নয়ন সংগঠন স্বদেশ এর সভাকক্ষে এই সভার আয়োজন করে।

সভা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সভায় স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এবং ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব ডা. নজরুল ইসলাম, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, উষা সংস্থার পরিচালক মোঃ সামসুজ্জোহা, এডাব সম্পাদক আনিছুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহিন নেতা আঃ সামাদ, কৃষক নেতা মফিজুর রহমান, নাগরিক নেতা স্বপন পান্ডে, আশা সংস্থার সভানেত্রী রুপা বসু, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, উন্নয়ন কর্মী ফারুক রহমান প্রমুখ।

বক্তারা বলেন, তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ মানুষ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের ৫ লাখের মতো মানুষকে চরম দারিদ্র্যের পর্যায়ে ঠেলে দিয়েছে। খাদ্য নিরাপত্তায় প্রাপ্যতা, অভিগম্যতা, ব্যবহার এবং স্থিতিশীলতায় খাদ্য অধিকারের ধারণাগত এবং আইনগতভাবে জোরালো ভূমিকা রাখার প্রস্তাব আসলেও গত এক দশকে বাংলাদেশের সাধারণ জনগণ ব্যাপক অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। অর্থনৈতিক সংকট ও ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে দেশের বেশির ভাগ মানুষ দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খেয়েছে, অনেকেই খাওয়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

সম্প্রতি বিশ^ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তথ্যমতে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার প্রথম দিকে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও আগস্ট মাসে দেশের নিম্ন আয়ের প্রায় ৩৮ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছিল। ‘র‌্যাপিড মার্কেট মনিটর’ শিরোনামে ডব্লিউএফপি’র গবেষণায় উঠে এসেছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। যা জুলাই গণঅভ্যুত্থানে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১৪.০১ শতাংশে ছিল। এছাড়াও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বন্যার কারণে খাদ্য নিরাপত্তায় অবনতি হয়েছে।

বক্তারা আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, বৈষম্য বিরোধী চেতনা-মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অচিরেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০