বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের উদ্যোগে নারী সমাবেশ

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার নূরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজারো নারীর অংশগ্রহণে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গোলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেবেন। বৃদ্ধ বয়সে আপনাদের কারো দায়ে চলতে হবে না। শুধু ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করুন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!