বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাদের আপন ভাবি তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

বিনোদন ডেস্ক: এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা।
বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত। নিয়মিত আলোচনায় থাকেন এই চিত্রতারকা।

এবার সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করে আক্ষেপের কথা জানালেন এই অভিনেত্রী।

রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

ওই পোস্টে তিনি আরও লেখেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

অভিনেত্রীর এই আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ লেখেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা। ’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প। ’

এদিকে, গেল শুক্রবার (১৭ অক্টোবর) সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৪তম আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন পূর্ণিমা।

অন্যদিকে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!