বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ অক্টোবর ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের আগেই বগুড়াকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বগুড়াকে ‘সিটি করপোরেশন’ ঘোষণা করা হতে পারে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এ কথা বলেন।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবিতে সরব ছিল। সেটি এখন বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি করপোরেশনের শর্ত পূরণ করেছে এই পৌরসভা। এজন্য সিটি করপোরেশন হওয়ার সব যোগত্যা রয়েছে বগুড়ার। যে পৌরসভা পাঁচ কোটি ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা রাখে। সেখানে বগুড়া পৌরসভা ৪০ কোটি টাকার ট্যাক্স আদায় করে।’

যুগ্ম সচিব আরও বলেন, ‘আয়তন ও জনসংখ্যাসহ অবকাঠামোগত বিষয়ে বগুড়া সিটি করপোরেশন হওয়ার দিক থেকে অনেক এগিয়ে। আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন ঘোষণা করা হতে পারে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০