বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশ জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠ, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, কাঠালবাড়ি এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সিরাজুল ইসলাম, গুমানতলী কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষক শাহিনুর রহমান, চিংড়িখালি মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস প্রমুখ।

এসময় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে গিয়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

এসময় শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১০

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১১

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১২

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৩

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৪

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৫

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৬

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৭

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৮

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

১৯

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

২০
error: Content is protected !!