বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্ণিমার বিচ্ছেদ গুঞ্জন, স্বামীকে ট্যাগ দিয়ে পোস্টে জবাব নায়িকার

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। দিন কয়েক আগে দেওয়া নায়িকার এক ফেসবুক স্ট্যাটাস থেকেই তার সূত্রপাত। এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিনি।

শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা। যেখানে স্বামীর আইডিও ট্যাগ দিতে দেখা যায়। সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে।’

পূর্ণিমা লেখেন, ‘এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে; যা আমাকে ও আমার পরিবার কে বিষ্মিত ও মর্মাহত করেছে।’

শেষে এই নায়িকা লেখেন, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে, ধন্যবাদ।’

এর আগে পূর্ণিমা সেই পোস্টে লিখেছিলেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝি, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।’

ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেছিলেন, ‘এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত ও মর্যাদাপূর্ণ।’ আর সে থেকেই ভক্তদের মাঝে বুনতে থাকে নানা জল্পনা, সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে পূর্ণিমার দাম্পত্য জীবন নিয়ে।

এদিকে পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিনও সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন, যেখানে দেখা যায় পূর্ণিমাকে জড়িয়ে একটি মিরর সেলফি তুলেছেন রবিন।

২০২২ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কাজের সূত্রে পরিচয় থেকেই তাদের সম্পর্কের শুরু, পরে বন্ধুত্ব গড়ায় প্রেমে, আর সেখান থেকেই বিয়ে।

এটা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে

১০

কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

১১

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

১২

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

১৩

কালিগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

১৪

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

১৫

কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত ৬ দল, কে কার প্রতিপক্ষ?

১৬

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

১৮

পাকিস্তানের কার্গো বিমান বোয়িং ৭৩৭ নিখোঁজ, চলছে যৌথ অভিযান

১৯

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

২০
error: Content is protected !!