বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ অক্টোবর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী, সাংবাদিক, সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা ও সুধিজন অংশগ্রহণ উপস্থিত ছিলেন।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নাগরিক ব্যক্তিত্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান মৃধা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, একশনএইড-বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর এসএস নুরুন্নাহার বেগম ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। আরও উপস্থিত ছিলেন ওসিসি প্রতিনিধি আঃ হাই, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, ক্রিসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি ও সাকিবুর রহমান বাবলা।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুইটি আক্তার পপি। বক্তব্য রাখেন প্রফেসর মোজাম্মেল হক, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এসিড আক্রান্তরা আমাদেরই সমাজে অংশ তাদেরকে বাদ দিয়ে আমাদের কোন উন্নয়ন টেকসই হবে না। সেজন্য সমাজে যাতে আর কোনো ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার না হয় সেদিকে সুনজর দিতে হবে। এসিড আক্রান্তদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!