বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামান্নাকে নিয়ে নির্মাতা অনন্য মামুনের পোস্ট, নতুন সিনেমার জল্পনা

বিনোদন ডেস্ক: এক নতুন রোমাঞ্চের আভাস দিলেন ঢালিউড নির্মাতা অনন্য মামুন। সদ্যই সামাজিক মাধ্যমে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেছেন নির্মাতা; যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

গত বৃহস্পতিবার বিকেলে নির্মাতা অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল একটি বিশেষ পোস্ট করেন। সেখানে কালো পোশাকে লাস্যময়ী তামান্না ভাটিয়ার একটি ছবি আপলোড করে তিনি চলচ্চিত্র জগতের পেশাদারিত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন।

অনন্য মামুন লেখেন, ‘তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই।’

সেই সঙ্গে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার একটি দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে যদি কোন নতুন পরিচালক ছবি বানাতে চায় সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না। কারণ আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেম টা চালু হয়নি। ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সি কে ইমেইল করেন,আপনার প্রজেক্ট প্ল্যান টা বলে দেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।

নির্মাতা এরপর তার নতুন সিনেমার বিষয়বস্তু নিয়ে সরাসরি ইঙ্গিত দেন। তিনি লেখেন, যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটা নিয়েই কাজ করব।

স্বাভাবিকভাবেই, নির্মাতার এই পোস্টের পর সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। অনেকেই আশা করছেন, এবার হয়তো ঢালিউড সিনেমায় দেখা যাবে এই দক্ষিণী তারকাকে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। বিশেষ করে, ঢালিউড মেগাস্টার শাকিব খানের ভক্তরা আবেগাপ্লুত হয়ে তাদের প্রিয় নায়কের বিপরীতে তামান্নাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!