বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ঘরে ঢুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ঘরে প্রবেশ করে গৃহকর্তার ছেলেকে অচেতন পূর্বক নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্ত আবুল মোড়ল (৭৫) কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, ৩০ অক্টোবর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর চোরেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরদিন সকালে তার ছেলে মিলন মোড়লকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই সাথে ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। ঘরে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালংকার ও কাগজপত্রগুলো ছিল না। এসময় পরিবারের সদস্যরা মিলনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগে বলা হয়েছে, চোরেরা চেতনানাশক ওষুধ ব্যবহার করে স্টিলের শোকেজ ও খাটের ড্রয়ার ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে বস্থা নেওয়া হবে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, কালিগঞ্জ থানার এসআই রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০