
ডেস্ক রিপোর্ট: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল।
সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষকণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আকবার হোসেন, আইডিয়ালের সুব্রত কুমার বাছাড় প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সবশেষে ৯টি সমবায় সমিতি লিমিটেডের সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন