বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় নদীর চর থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার শিবসা নদীর চর থেকে রিপন মাখাল নামে হাত পা বাঁধা অচেতন এক নরসুন্দরকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে তার দেহ নদীর চরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তৎক্ষণাৎ রিপন মাখালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রিপন মাখাল পাইকগাছার পৌরসভার ৭নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের ছেলে।

পুলিশ জানায়, রিপনের হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল।

রিপনের পিতা মিখাইল মাখাল জানান, রিপনের জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুন আছে। উদ্ধার হওয়া রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শ্বশুর আগষ্টিন সরকারের সাথে ঘর বাধাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয় তা উদঘাটন করতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরপদ জানান, তিনি এখন সুস্থ আছেন। জ্ঞান ফিরতে সময় লাগবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!