বাংলাদেশ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিবন্ধন না পেয়ে অনশনে, মৃত্যুর হুঁশিয়ারি তারেকের

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনের মাধ্যমে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে বসেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল তিনটায় যখন ইসি সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানান, তখন তারেক বিমর্ষ হয়ে পড়েন। ব্রিফিং শেষ হওয়ার পরপরই তিনি ইসি সচিব এবং অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের দপ্তর থেকে ফিরে এসে অনশনে বসে পড়েন।

তারেক বলেন, নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো সন্তোষজনক উত্তর দিচ্ছে না।

এদিকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি (ডেসটিনি-২০০০-এর কর্ণধার রফিকুল আমিনের দল বাংলাদেশ আমজনগণ পার্টি)। এর আগে জাতীয় লীগের নিবন্ধনের কথা ঘোষণা করেছিল ইসি; পরে সব ফাঁস হওয়ার পর তা স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হচ্ছি না। রাজনীতি কি শুধু বুর্জোয়াদের জন্য? নিবন্ধনের ঘোষণা নয়-যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, তারা জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এসব দলের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করা হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি নিষ্পত্তির পর ইসি চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করবে।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন এবং বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৩

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৪

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৫

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

৭

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

৮

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

৯

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১০

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১১

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১২

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৫

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৬

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

১৭

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১৯

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

২০