বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে দোয়া অনুষ্ঠান 

শ্যামনগর প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জি.এম লিয়াকত আলী, সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কাশেম মোড়ল, সাবেক সহ-কোষাধ্যক্ষ ও রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, সামিউল মনির প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কৈখালী ইউনিয়নের সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর সরদার, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল সরদার, আব্দুর রশিদ ঢালী, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা তাতীঁ দলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব শাহিনুুর ইসলাম-সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০