
ডেস্ক রিপোর্ট: নাচে গানে মনোমুগ্ধকর পরিবেশে সাতক্ষীরার সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কৃপা চর্যা মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ আরাফ ও জারিনা শোভার সঞ্চালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য, অভিনয় এবং গানে মেতে ওঠেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
মন্তব্য করুন