বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) আসরবাদ কালিগঞ্জের মহৎপুর গোরস্থান ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজা মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, কুশুলিয়য় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মহৎপুর ররওজাতুল জান্নাত মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে জানাজা শেষে তাকে মহৎপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বুধবার ভোর চারটার দিকে তিনি সাতক্ষীরার কামলনগরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিনযাবত অসুস্থ ছিলেন। বুধবার জোহরবাদ সাতক্ষীরার কামালনগর ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ সোহরাব হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জসহ টাকি, পিপা ও বিহার ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আবাদুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরার উজিরপুর, আশাশুনিসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০