বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের গণসংযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

সকালে তিনি কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস স্কুল, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একইসাথে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেন।

মুহাদ্দিস রবিউল বাশার বিকাল ৪টায় মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নাজিমগঞ্জ বাজারের খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি ঘের দখল, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

বক্তারা বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে উপজেলাজুড়ে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে উঠে দুই গ্রুপের বিভক্তি দূর করে কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!