বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একযুগ পর মুক্তি পাচ্ছে শুভ-তমা মির্জার সেই সিনেমা

বিনোদন ডেস্ক: শুটিং হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। শুরু করার আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বে ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। প্রযোজক ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোর শুটিং পরিচালনা করেন। কাজ শেষ করার দায়িত্ব নেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। দীর্ঘ বিরতি দিয়ে বেশ কয়েক দফায় ছবির কাজ শেষ করেন তিনি। অবশেষে ১২ বছর পর আজ শুক্রবার মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও তমা মির্জা অভিনীত সিনেমাটি।

২০১৩ সালে ছবির নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। এতে যুক্ত হয়েছিলেন আরিফিন শুভ ও তমা মির্জা। সেসময় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল দ্য রেইন পিকচার্স। একযুগ পর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের হাত ধরে নতুন নামে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির নাম ‘মন যে বোঝেনা’, আর চূড়ান্ত পরিচালক হয়ে আসছেন আয়েশা সিদ্দিকা।

আজ (৭ নভেম্বর) শুক্রবার ঢাকার আজাদ সিনেমা, পান্থপথ স্টার সিনেপ্লেক্স, ঢাকা ক্যান্টমেন্টের সৈনিক ক্লাব সিনেমা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও দিনাজপুরের মর্ডান সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মন যে বোঝেনা’। আয়েশা সিদ্দিকা জাগো নিউজকে বলেন, আমি চেষ্টা করেছি ছবিটা ঠিকঠাক শেষ করার। বেশ ভালো কয়েকটা হল পেয়েছি। তমা-শুভ দুজনই এখন বেশ জনপ্রিয়। আশা করি তাদের শুরুর দিকের কাজ নিয়ে ভক্তদের ভেতর আগ্রহ তৈরি হবে।

আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘জ্যাজ সিটি’ সিরিজে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শুভর ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাগুলো। তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১০

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১২

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

১৩

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

১৪

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

১৫

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

১৭

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

১৮

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

১৯

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

২০
error: Content is protected !!