বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যের আহ্বান

oplus_0

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এই আহবান জানান।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমতুল্লাহ পলাশ।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকত আলী, সোলাইমান কবির, জহুরুল হক আপ্পু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কখোনোই পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, বিএনপি সব সময় জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে শ্যামনগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে পৌঁছাতে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!