বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

এ দিন বিকেলে মুখে কালো কাপড়ে মুখ বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি এবং বিদ্যালয়ে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

এ সময় শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ বলেন, আজ ১১টি শিক্ষক সংগঠন আমাদের সঙ্গে একমত হয়েছে। আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করে পরে সিদ্ধান্ত নেব।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে কাফনের কাপড় হাতে শিক্ষকরা শপথ নেন—দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া ফিরে যাবেন না।

শপথ শেষে শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, একই যোগ্যতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দশম গ্রেড পাচ্ছে। কিন্তু আমরা পাচ্ছি ১৩তম গ্রেড। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হয়েও আমাদের দিনমজুরের অর্ধেক বেতনে চাকরি করতে হয়।

তিনি বলেন, যখন বেতন-ভাতা বৃদ্ধির আলোচনা আসে, তখন কোষাগারে টান পড়ে। অথচ দেশে শত কোটি টাকার দুর্নীতি হচ্ছে। রাষ্ট্রের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি জানিয়েছি। কিন্তু গতকাল শাহবাগে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। ১০ম গ্রেডে করার দাবিতে তারা আন্দোলন করছেন। শিক্ষকদের অন্য দুই দাবি হলো—শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705