বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে জেতার সক্ষমতা আছে বলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে: কাজী আলাউদ্দিন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করে জেতার সক্ষমতা আছে বলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কাজী আলাউদ্দিন বলেন, দল জরিপ করে দেখেছে আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই করতে পারব। পাঁচ বছর ক্ষমতায় থেকেও ওয়ান ইলেভেনের সময় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়নি। গত ১৬ বছর আমি রাজপথে থেকে আন্দোলন করেছি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর আন্দোলনে।

তিনি আরো বলেন, গত ৩ আগস্ট আমার নেতৃত্বে ডিসি অফিসের সামনে ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। এই জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে আবার বানভাসি মানুষের কাছে ফিরিয়ে এনেছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুইয়ের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুল রহমান শিমুল প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!