বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিএলে সফর আলীর ২য় ফাইফার, উচ্ছ্বসিত গবি ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) এর ২৭তম আসরের পঞ্চম ম্যাচে খুলনা ডিভিশনের হয়ে বল হাতে দারুণ সাফল্য অর্জন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সফর আলী।

রোববার (৯ নভেম্বর) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে সফর আলী ১৮.২ ওভার বল করে মাত্র ৫১ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৫টি উইকেট।

তার অসাধারণ স্পেলটি ছিল নিখুঁত পরিকল্পনা ও ধারাবাহিকতার প্রতিফলন। ম্যাচজুড়ে বল হাতে নিয়ন্ত্রণ রেখে তিনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একপ্রকার বিপর্যস্ত করে তুলেছিলেন।

তার ইকোনমি রেট ছিল ২.৮০। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ৮৩টি ডট বল দেন — যা তার শৃঙ্খলাবদ্ধ বোলিং ও কৌশলগত দক্ষতার সাক্ষ্য বহন করে।

এনসিএলে এটি সফর আলীর দ্বিতীয় ফাইফার (এক ইনিংসে পাঁচ উইকেট)।

সফর আলী বলেন, আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। দেশের ক্রিকেটে অবদান রাখতে পারলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে। ইনশাআল্লাহ, একদিন লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে চাই।

গণ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও সফর আলীর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তার এই সাফল্য শুধু বিভাগ নয়, পুরো গবি ক্যাম্পাসের জন্যই এক গর্বের মুহূর্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১০

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১১

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১২

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৩

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৪

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৫

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৬

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৭

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৮

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৯

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!