বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজামৌলির নতুন ছবির খলনায়কের লুক নিয়ে হাসির বন্যা

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের কিংবদন্তি নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার পরিচালক প্রকাশ করেছেন ছবির খলনায়ক চরিত্র ‌‘কুম্ভ’-এর প্রথম লুক। সেখানে অভিনয় করেছেন মালয়ালম তারকা প্রিথ্বীরাজ সুকুমারন। এই পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মজার মিমের বন্যা।

রাজামৌলি এক্স (সাবেক টুইটার)-এ প্রিথ্বীরাজের লুক শেয়ার করে লিখেছেন, ‘সে আমার দেখা অন্যতম সেরা অভিনেতা। ‘কুম্ভ’ চরিত্রটি যেমন নির্মম, তেমনি অভিনয়ের দিক থেকেও দারুণ তৃপ্তিদায়ক।’

কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বিষয়টি রসিকতাতেই মজেছেন।

লুকটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে অসংখ্য মিম ও ট্রল। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রিথ্বীরাজের লুক ‘ক্রিশ ৩’-এর খলনায়ক কালের মতো। আবার অনেকে বলেছেন তিনি নাকি ‘স্পাইডারম্যান’-এর ভিলেন ডক অকের মিশ্র রূপ!

এক নেটিজেন লিখেছেন, ‘এটা তো মনে হচ্ছে স্টিফেন হকিং আর ডক অকের মিশ্রণ ‘Stephen Hawking + Dr Octopus = Kumbha!’

অন্য এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম এটা কোনো মিম। পরে বুঝলাম অফিসিয়াল পোস্টার!’

তবে এসব ট্রলের মাঝেও রাজামৌলির ছবিটি ঘিরে আগ্রহ তুঙ্গে। ‘গ্লোব ট্রটার’ বা ‘SSMB29’ নামে পরিচিত এই প্রকল্পে রয়েছেন তেলেগু সুপারস্টার মাহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া। এটি মাহেশের প্রথম প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে।

ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ভক্তরা ইতিমধ্যে একে রাজামৌলির পরবর্তী মহাযজ্ঞ বলেই আখ্যা দিয়েছেন। মিমে মেতেই ছবির প্রচারও দারুণভাবে সেরে নিচ্ছেন পরিচালক, এমন মন্তব্য করছেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!