বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্রোহ দমনে ব্যর্থ হলে বিএনপির হাত ছাড়া হবে সাতক্ষীরা-৩

ডেস্ক রিপোর্ট: বিদ্রোহ দমনে ব্যর্থ হলে বিএনপির হাত ছাড়া হতে পারে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসন। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে টানা বিক্ষোভ করছে আসনটিতে মনোনয়ন বঞ্চিত দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের অনুসারীরা। এতে বিএনপির কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার নেতাকর্মীদের মধ্যে দৃশ্যত দুটি ভাগ হয়ে গেছে।

এ আসনে মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুটি উপজেলাতেই ধানের শীষের পক্ষে ভোট চাইতে ব্যস্ত সময় পার করলেও অপরপক্ষ অর্থাৎ ডা. শহিদুল আলমের অনুসারীরা রাজপথ কাপাচ্ছে মনোনয়ন বদলের দাবিতে। এতে শক্তি হারাচ্ছে বিএনপি, কমছে দলীয় সমর্থন। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্বাচনে। ফলশ্রুতিতে বিএনপির হাত ছাড়া হতে পারে আসনটি।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়র আয়ুব হোসেন মুকুল।

দলীয় প্রার্থী ঘোষণার আগে তাদের তিনজনকেই ডেকেছিল হাই কমান্ড। সেখানে তিনজনই শপথ করেছিলেন দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার। কিন্তু প্রার্থী ঘোষণার পর দৃশ্যপট উল্টে গেছে। ইঞ্জিনিয়র আয়ুব হোসেন মুকুল দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলেও বেকে বসেছে ডা. শহিদুল আলমের অনুসারীরা।

বিএনপির স্থানীয় কয়েকজন নেতা ও কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাতক্ষীরা-৩ আসনে বিএনপির এ-কূল ও-কূল দুই কূলই যাওয়ার অবস্থা হয়েছে। কারণ দল যাকে মনোনয়ন দিয়েছে, একটি পক্ষ তার বিরোধিতা করে শুধু প্রার্থীরই নয়, দলের চরম ক্ষতি করছে। তাদের মতে, মনোনীত প্রার্থী বদলালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ পরিস্থিতি ঘুটে গেছে। কাজী আলাউদ্দিন বা ডা. শহিদুল আলম দুজনই জনপ্রিয় নেতা।

এই সুযোগে প্রতিপক্ষ এগিয়ে যাচ্ছে হু হু করে। যেখানে বিএনপি ভালো অবস্থানে ছিল, সেখানে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধ আচরণে ক্রমেই বাড়ছে হতাশা।

তারা বলেন, এখনো সময় আছে, বিদ্রোহ দমনে কঠোর হতে হবে। নইলে বিএনপির হাতছাড়া হবে সাতক্ষীরা-৩ আসন।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ বলেন, কেন্দ্র থেকে কাজী আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এক সময় এমপি ছিলেন। তিনি এমপি থাকাকালে প্রচুর কাজ করেছেন। রাস্তাঘাট তার আমলে সর্বোচ্চ হয়েছে। দল তাকে মনোনয়ন দিয়েছে। আমি বিশ^াস করি তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০