বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার একমাত্র পাবলিক লাইব্রেরি ও জাদুঘরের ‘জীর্ণশীর্ণ’ অবস্থা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে খুলনার পাইকগাছা উপজেলার একমাত্র সরকারি পাবলিক লাইব্রেরি ও জাদুঘর। একসময় পাঠক ও দর্শনার্থীতে সরগরম থাকা প্রতিষ্ঠানটি এখন নিস্তব্ধ ও জনশূন্য।

১৯৮৫ সালে পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে লাইব্রেরি ও জাদুঘরটি গড়ে তোলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান স.ম. বাবর আলী। ২০০ বই নিয়ে যাত্রা শুরু করলেও পরে বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজার। শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন নিয়মিত পাঠক। প্রতিদিন সেখানে পাওয়া যেত জাতীয় ও আঞ্চলিক ৯টি পত্রিকা।

কিন্তু গত এক যুগে লাইব্রেরিতে যোগ হয়নি কোনো নতুন বই, বন্ধ হয়ে গেছে পত্রিকা সরবরাহও। ভবনটি এখন ভগ্নদশায়, পাঠকশূন্য কক্ষগুলোতে জমেছে ধুলো। ১৯৯৯ সালে উপজেলা প্রশাসনের কাছ থেকে পৌরসভা অলিখিতভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

মাস্টাররোলে কর্মরত লাইব্রেরিয়ান শেখ রাকিব সিফাত বলেন, আমি আছি না থাকার মতো। এখানে কাজ করার কোনো পরিবেশ নেই।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান, লাইব্রেরি ও জাদুঘরটি পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০